চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

ওজনে কারচুপি, রাউজানে চার মাংস বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা

প্রকাশ: ২০১৮-০৫-২৫ ০৩:৫৮:০১ || আপডেট: ২০১৮-০৫-২৫ ০৩:৫৮:০১

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের রাউজান উপজেলায় চার মাংস বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। ওজনে কারচুপি ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রির দায়ে তাদের এই সাজা দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নোয়াপাড়া পথেরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা।

উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খানপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মনছুর (৩৮), একই এলাকার মৃত ওমর আলীর ছেলে আলী আকবর (৪০), মৃত তনু মিয়ার ছেলে ইমান আলীকে (২৮) ১৫ দিনের এবং মৃত আব্দুল রাজ্জাকের ছেলে আবুল বাশারকে (৩৬) এক মাসের দণ্ড দেয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা বলেন, রমজানে রাউজানবাসীর খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পথেরহাট বাজারে মাংস বিক্রেতারা দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করছিল। এ ছাড়া ওজনে কারচুপির প্রমাণও পাওয়া গেছে।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন ২০১৩ ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেয়া হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *