চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

কক্সবাজারে এমপি বদির বেয়াইয়ের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৫-২৫ ২০:২২:৪৬ || আপডেট: ২০১৮-০৫-২৫ ২০:২২:৪৬

বীর কন্ঠ ডেস্ক :

কক্সবাজারে ‘ইয়াবার গডফাদার’ আখতার কামালের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাকে বলা হচ্ছে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। শুক্রবার ভোররাতে কক্সবাজারের মেরিনড্রাইভ রোডে এই ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বন্দুক, ইয়াবা, ও গুলি পাওয়া গেছে।

নিহত আখতার কামাল উখিয়া-টেকনাফের সরকারদলীয় এমপি আবদুর রহমান বদির বড় বোন শামসুন্নাহারের দেবর (স্বামীর ভাই)। নিহত আখতার কামাল টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।

পুলিশের দাবি, আখতার কামাল ‘বন্দুকযুদ্ধে’ নয় প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। মরদেহ পড়ে থাকার খবরেই পুলিশ ঘটনাস্থলে যান।

মেরিনড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির আইসি পরিদর্শক মনিরুল ইসলাম গণমাদ্যমকে জানিয়েছেন, শুক্রবার ভোরে দরিয়ানগর ব্রিজ এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশের টহল গাড়ি যায়। এক পর্যায়ে সেখানে সড়কের পাশে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায়। মরদেহের পাশে এক হাজার পিস ইয়াবা, ১টি এলজি ও ৪ রাউন্ড গুলি পড়েছিল।

তিনি আরো বলেন, এরপরে স্থানীয়রা এসে মরদেহটি এমপি বদির বেয়াই আকতার কামালের বলে শনাক্ত করেন। ঘটনাস্থলে পড়ে থাকা ইয়াবা, বন্দুক ও গুলিগুলো উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *