চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ: ২০১৮-০৫-২৫ ০১:৪৮:৫৪ || আপডেট: ২০১৮-০৫-২৫ ০১:৪৮:৫৪

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব শাকপুরার ফকির পাড়ার একটি ডোবার পানিতে ডুবে কানিজ ফাতেমা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা ওই এলাকার মো. নাছেরের মেয়ে। স্থানীয়রা জানান, আজ বিকালে ফাতেমা খেলতে গিয়ে বাড়ির পাশে একটি ডোবাতে পড়ে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন বলেন, বিকেল ৫টার দিকে ওই শিশুকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *