চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

মহেশখালীতে ইয়াবা ব্যবসায়ী ও পুলিশের বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশ: ২০১৮-০৫-২৫ ০১:০৭:২১ || আপডেট: ২০১৮-০৫-২৫ ০১:০৭:২১

চকরিয়া অফিস :

মহেশখালী উপজেলার বড় মহেশখালীর মুন্সির ডেইল পাহাড়ী এলাকায় ২ ইয়াবা ব্যবসায়ী গ্রুপ ও পুলিশের ত্রী মুখি বন্দুকযুদ্ধে মোস্তাক আহমদ নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। সে একই এলাকার আনোয়ার হোসেনের পুত্র। এ সময় পুলিশ পাহাড় তল্লাশি করে ৪টি বন্দুক সাত রাউন্ড কার্তুজ ৩০ রাউন্ড গুলির খোসা ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

মাস কালাই থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, ২৪ মে রাত দশটায় বড় মহেশখালীর মুর্শিদ বেল পাহাড়ি এলাকায় দুই একাদশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। ৩০ মিনিট গুলিবিনিময়ের পর পুলিশ পাহাড় তাল্লাশী করে ১জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এসময় তার কাছ থেকে চারটি বন্দুক ৭ রাউন্ড কার্তুজ ১০০০ পিস ইয়াবা ও ৩০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। পুলিশ জানতে পারে লাশটি মুন্সির দিল এলাকার আনোয়ার পাশার পুত্র মোস্তাক ইয়াবা ও অস্ত্র ব্যবসায়ী মুশতাক আহমদেরর।

লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত মোস্তাকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও ওসি প্রদীপ কুমার জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *