admin
প্রকাশ: ২০১৮-০৫-২৫ ২০:২৯:৩৪ || আপডেট: ২০১৮-০৫-২৫ ২০:২৯:৩৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়া বোরো সংগ্রহ কার্যক্রম সফলতার লক্ষে উপজেলা চালকল/শিল্প মালিক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা রাঙ্গুনিয়া খাদ্য গুদাম মাঠ প্রাঙ্গনে শুক্রবার (২৫ মে) অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক নেজামুল করিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান খাদ্য নিয়ন্ত্রক সনাধন ত্রিপুরা, ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি নুরুল আবছার তালুকদার, আবদুল কাদের, যুগ্ম সম্পাদক মো. নাছির উদ্দিন, ধর্ম সম্পাদক মো. হাসান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সদস্য আহমদ বক্স প্রমুখ।