চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

লোহাগাড়ায় এক অসহায় নারীর উপর সন্ত্রাসী হামলা ঃ পুলিশের নাকের ডগায় ঘুরছে আসামী

প্রকাশ: ২০১৮-০৫-২৫ ২৩:০৯:১৬ || আপডেট: ২০১৮-০৫-২৫ ২৩:০৯:১৬

লোহাগাড়া অফিস:

লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি বারেক চৌধুরী পাড়ায় লাকী আক্তার (৩৫) নামের এক অসহায় নারীর উপর সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থ লাকী আক্তার ওই এলাকার মনির আহমদের স্ত্রী। এব্যাপারে লাকী আক্তার বাদী হয়ে ৬ জনকে আসামী করে চীপ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চট্টগ্রামে ফৌজদারী অভিযোগ করেন। সিআর মামলা নং -২১০/১৮। আসামীরা হলেন, ওই এলাকার ইসমাইলের পুত্র মিশকাত, আবদুর রহিমের পুত্র রুবেল, শামসুল ইসলামের পুত্র নজরুল, মৃত সোলতান আহমদের পুত্র আবদুর রহিম, মৃত উমর মিয়ার পুত্র নুরুল আবছার ও মৃত সুফী কামালের পুত্র জালাল আহমদ। আদালত অভিযোগ আমলে নিয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জকে মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেয়। যার লোহাগাড়া থানার মামলা নং-১০,১১/০৫/২০১৮ইং। ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৬২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৫৪/৫০৬ দন্ডবিধিতে রুজু করা হয়।

 

সূত্রে প্রকাশ, গত ৩০ এপ্রিল ভোর বেলায় লাকী আক্তার নিজ বাড়ীর উঠানে বের হলে পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলা করে একদল দুর্বৃত্ত। লাকী আক্তারের মুখ চেপে ধরে জোর পূর্বক জৈনক হাসান আলীর জমিতে নিয়ে গিয়ে লোহার রড ও গাছের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে। হত্যার উদ্দেশ্যে দা দিয়ে কোপায়। রক্তাক্ত জখম অবস্থায় লাকী আক্তার মাটিতে লুটে পড়ে। তার আত্ম চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা গা ঢাকা দেয়। আশংকা জনক অবস্থায় স্থানীয়রা লাকী আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে ভর্তি করার পরামর্শ দেয়। সে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। হাসপাতালের বেডে শুয়ে কান্নাজনিত কণ্ঠে লাকী আক্তার প্রতিবেদককে বলেন, আমরা গরীব ও অসহায়। পারিবারিক জমি বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করে। আমার বাম হাতে দা দিয়ে কুপ মারে। রড দিয়ে হাটুতে এবং হাতে আঘাত করে। ডান হাত ইটের উপর রেখে ইট দিয়ে আঙ্গুল থেতলিয়ে দেয়। আমার উপর অমানবিক নির্যাতন চালায়। আমার গলায় ও কানে থাকা স্বর্ণ চিনিয়ে নেয়। এব্যাপারে লাকী আক্তারের স্বামী মনির আহমদ প্রতিবেদককে বলেন, মামলা তুলে নিতে নানাভাবে হুমকী ধমকী দিচ্ছে। ঘটনার পর থেকে আমরা আতংকিত হয়ে নিজের বাড়ীতে যেতে পারছিনা। প্রশাসনের ধুয়ারে ধুয়ারে ঘুরছি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এপর্যন্ত কেউ আটক হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মফিজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, আসামীরা পলাতক। তাদের গ্রেফতার করতে চেষ্ঠা করছি। আসামীরা প্রকাশ্যে হুমকী ধমকী দেয়ায় নিরাপত্তা চেয়ে লাকী আক্তারের স্বামী মনির আহমদ লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং-৪২৭, তারিখ-১২/০৫/২০১৮ইং। এব্যাপারে প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন লাকী আক্তার ও তার স্বামী মনির আহমদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *