চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

লোহাগাড়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন 

প্রকাশ: ২০১৮-০৫-২৫ ০৯:৫৮:৫০ || আপডেট: ২০১৮-০৫-২৫ ০৯:৫৮:৫০

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামের লোহাগাড়ায় ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। ২৪ মে বৃহস্পতিবার বিকেল ৩ টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মৃত ওমর মিয়ার পুত্র নুরুল অাবছার। এসময় একই এলাকার অাব্দুর রহিম, হাসান অালী, অাব্দুল খালেক,মো: ইউছুফ,মো: অালী, অাব্দুর রহমান,মো: জাফর,নুরুল ইসলাম,জসিম উদ্দিন, মো: অাজিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নুরুল অাবছার বলেন, লাকি অাক্তার এলাকার একজন চিহ্নিত চোর।

সে প্রায় সময় এলাকার লোকজনের ক্ষেতের ফসল চুরি করে।গত ২৯ এপ্রিল সে শিম,কুমড়া এবং বরবটী চুরি করার সময় এলাকাবাসীর কাছে হাতে-নাতে ধরা পড়ে। ওই সময়  তাকে এলাকার দফাদার এবং চৌকিদারের কাছে সোপর্দ করা হয়। পরে স্থানীয় ইউপি সদস্য রেহেনা অাক্তার ও মৃণাল দাশ মিলনের সমন্বয়ে গঠিত শালিসী বৈঠকে লাকি অাক্তার ও তার স্বামী মনির অাহমদ ভবিষ্যতে অার কোনদিন এলাকায় চুরি-চামারী করবে না মর্মে মূছলেখা দেন।

কিন্তু এর ২ দিন পরেই লাকি অাক্তার বাদী হয়ে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অাদালতে এলাকার ৬ জন কৃষকের বিরুদ্ধে একটি সিঅার মামলা( নং-২১০) দায়ের করেন।অাদালত স্থানীয় থানাকে এজাহার নিতে অাদেশ দেয়ায় ১১ মে লোহাগাড়া থানায় একটি মামলা(নং-১০) দায়ের করা হয়। বর্তমানে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় অামরা এলাকার কৃষকরা পালিয়ে মানবেতর জীবন যাপন করছি। তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে অামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাটি প্রত্যাহারের জন্য উর্ধ্বতন পুলিশ প্রশাসনের নিকট জোড় দাবী জানাচ্ছি। এছাড়াও অামরা এলাকার শান্তিপ্রিয় নিরীহ কৃষকগণ এলাকার চিহ্নিত চোর লাকি অাক্তারের কাছ থেকে পরিত্রান পেতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *