admin
প্রকাশ: ২০১৮-০৫-২৫ ২১:৩১:২২ || আপডেট: ২০১৮-০৫-২৫ ২১:৩১:২২

বীর কন্ঠ ডেস্ক :
সীতাকুণ্ডে বাস ও লরির সংঘর্ষে নুর জাহান নামের এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ মে) বিকেল ৩টায় সীতাকুণ্ড বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় লরির চালক ও সহযোগীসহ আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন মাহবুব (২৮), সুমন (১৯) এবং হেলাল (৩০)।বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড ফায়ার স্টেশন ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, বাস স্টেশন এলাকায় দ্রুতগতির একটি বাসের সঙ্গে লরির সংঘর্ষে নুর জাহান ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় আরও তিনজন আহত হন।
তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত তিনজনকে সীতাকুণ্ড সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।