চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : লোহাগাড়ায় ড. নদভী এমপি

প্রকাশ: ২০১৮-০৫-২৬ ০২:৪৭:১৭ || আপডেট: ২০১৮-০৫-২৬ ০২:৪৭:১৭

আলাউদ্দিন, বীর কন্ঠ:

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী বলেন, অবকাঠামোগত উন্নয়নের প্রান্ত সীমায় সাতকানিয়া লোহাগাড়ার জনপদ। পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন কার্যক্রম গ্রহণের ফলে অত্র এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন হয়েছে।

এই দুই উপজেলার এমন কোন গ্রাম অবশিষ্ট নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের প্রত্যাশা পুরণে কাজ করে যাচ্ছেন।জনগণ,উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধ পরিকর। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, নৌকায় ভোট দিন।

২৫ মে বিকেলে লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ইউপির মাঠ প্রাঙ্গণে বিশাল কর্মী সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

ড. নদভী এমপি আরও বলেন, শিক্ষা এবং অবকাঠামোগত উন্নয়ন ছাড়া পৃথিবীতে কোন জাতি উন্নতি করতে পারেনি। আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুচের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দীয় কমিটির সাবেক সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান মোল্যা,উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও উপজেলা কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন কচি।

দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজের সঞ্চালনায় অনুষ্টানে আমন্ত্রিত অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম,লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, চুনতি ইউপির চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু , কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ,পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন,চরম্বা ইউপির চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর,বীর মুক্তিযোদ্ধা মোস্তফিজুর রহমান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গনি সম্রাট,সাবেক সাধারণ সম্পাদক এসএম আবদুল জব্বার,সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল কবির সেলিম,দক্ষিণ জেলা যুবলীগেরর সদস্য নুরুল আলম জিকু,আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক আবদুল হান্নান মুহাম্মদ ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর, আওয়ামীলীগ নেতা মোঃ রশিদ আহমদ,সাংসদের সহকারী একান্ত সচিব ও সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম শাহাদৎ হোসাইন শাহেদ,সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন বেলাল।

এর আগে সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী  আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *