admin
প্রকাশ: ২০১৮-০৫-২৬ ০৩:৫৩:১৯ || আপডেট: ২০১৮-০৫-২৬ ০৩:৫৩:১৯

এমএহামিদ,চন্দনাইশ প্রতিনিধিঃ
মাদকের বিরুদ্বে যখন সরকার যুদ্ধ ঘোষণা করেছে ক্রসফায়ার হচ্ছে তারই ধারাবাহিকতায় চন্দনাইশ থানা পুলিশ গত২৫ মে রোজ শুক্রবার বৈলতলি বদ্দার বাড়ীতে অভিযান চালিয়ে দুই নারীর থেকে ১২০ পিছ ইয়াবা ১ কেজি গাঁজা সাথে মাদক বিক্রির নগদ নয় হাজার তিনশ তেত্রিশ টাকা সহ আটক করে।
চন্দনাইশ থানা ইনচার্জ আবদুল্লাহ আল মামুন ভূইয়ার নেতৃত্বে এসআই ওমর ফারুক, এসআই দেলোয়ার হোসেন, এসআই আকবর হোসেন, এএসআই নজরুল ইসলাম, এসআই তছলিম হোসেন নারী পুলিশ রেনুয়ারা বেগম সহ একদল পুলিশ গভীর রাতে তাদেরকে আটক করে।
আটককৃর্তরা হলেন,মোঃ জয়নাল আবেদীনের স্ত্রী সাবিনা ইয়াছমিন (২২) ও শওকত হোসেনের স্ত্রী রিমা আকতার (২১)
এ ব্যাপারে পুলিশের এসআই ওমর ফারুক বাদী হয়ে আটক কৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে।