admin
প্রকাশ: ২০১৮-০৫-২৬ ২২:৩৫:১৩ || আপডেট: ২০১৮-০৫-২৬ ২২:৩৫:১৩

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি :
দীর্ঘ লাইন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তারপর পাওয়া যায় যৎ সামান্য সাহায্য। এ সিস্টেমের বাইরে গিয়ে অসহায় দুস্থদের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌছে দিল চন্দ্রঘোনা ইউথ অব জাস্টিসের সদস্যরা। শুক্রবার (২৫ মে) উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি রিমন চৌধুরী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তারেকের যৌথ তত্ত্বাবধানে এই সামগ্রী বিতরণ করা হয়। ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ইফতার বিতরণ শুরু করে পর্যায়ক্রমে ৯নং ওয়ার্ড বনগ্রাম এলাকায় গিয়ে ইফতার সামগ্রী বিতরণের কার্যক্রম শেষ হয়।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, ‘প্রবাসী ও সদস্যদের সার্বিক সহযোগীতায় ইফতার সামগ্রী সংগ্রহ করা হয়েছিল। ‘মহান আল্লাহ তালার সৃষ্টি, মানবের সেবায়, নিয়োজিত আছি আমরা সবাই। সংগঠনটির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরমধ্যে শীতকালে শীতবস্ত্র বিতরণ, প্রতিবছর রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করেন।