admin
প্রকাশ: ২০১৮-০৫-২৬ ২২:৩১:০২ || আপডেট: ২০১৮-০৫-২৬ ২২:৩১:০২

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকদের সম্মানে সরফভাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার(২৬ মে) সন্ধ্যায় এ উপলক্ষে আলোচনা সভা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আকাশ আহমেদ, আব্বাস হোসাইন আফতাব, প্রচার সম্পাদক আরিফুল হাসনাত, উপজেলা আওয়ামীলীগ সদস্য এমরুল করিম রাশেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, আবদুল জলিল, নুরুল হুদা, ওমর ফারুক চৌধুরী প্রমুখ।
সভায় ইউপি চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, “ মাদক একটি সামাজিক ব্যাধি। তরুন সমাজ মাদকে জড়িয়ে বিভিন্ন অপরাধে লিপ্ত হচ্ছে। দেশকে মাদকমুক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছেন। এলাকাকে মাদকমুক্ত করতে সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে। তাহলে এলাকা থেকে চিরতরে মাদকমুক্ত হবে।