চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় আ.লীগ নেতা নুর মোহাম্মদের মায়ের ইন্তেকাল

প্রকাশ: ২০১৮-০৫-২৬ ২২:৪০:৩৯ || আপডেট: ২০১৮-০৫-২৬ ২২:৪০:৩৯

আব্বাস হোসাইন আফতাব,  রাঙ্গুনিয়া প্রতিনিধি :

রাঙ্গুনিয়ায় আওয়ামীলীগ নেতা ও সমাজসেবী নূর মোহাম্মদের মা মারুফা খাতুন (৮৫) বার্ধক্যজনিত কারণে শনিবার (২৬ মে) সকালে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে…রাজেউন)।

মারুফা খাতুন উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের পশ্চিম কদমতলী গ্রামের নূর মোহাম্মদ সওদাগর বাড়ির মরহুম আবুল কাশেমের স্ত্রী।

মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বাদে আছর কাটাখালী শাহে জামে মসজিদ মাঠে তার জানাজা নামাজ শেষে মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুকে  চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর সহ রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *