admin
প্রকাশ: ২০১৮-০৫-২৬ ২১:৫৫:৩১ || আপডেট: ২০১৮-০৫-২৬ ২১:৫৫:৩১

বেলাল আহমদ, বীর কন্ঠ :
বান্দরবানের লামা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আলোকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, মেয়াদ উত্তীর্ণ ও অপরিচ্ছন্ন পণ্য সামগ্রী বিক্রি এবং মূল্য তালিকা না টাঙানোর অভিযোগে ব্যবসায়ীদের জরিমানা করে শতর্ক করে দেন।
এসময় লামা বাজারের ব্যাবসায়ী মো: জাকের হোসেনকে নিজ দোকানে পণ্য সামগ্রীর মূল্য তালিকা না টাঙানো এবং ভেজাল পণ্য সামগ্রী বিক্রির অপরাধে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট এ নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর সাথে অপরিচ্ছন্ন মুরগি বিক্রি করায় ব্যবসায়ী সিদ্দিকুর রহমান (ডন)কে ২ হাজার, ভেজাল পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না ঝুলানোর কারণে মো: সালাউদ্দিনকে ১ হাজার, অতিরিক্ত দাম রাখায় মাছ ব্যবসায়ী মো:আজাদকে ২ হাজার, ব্যবসায়ী পাচঁ কড়িকে ১ হাজার, মো: ইব্রাহিমকে ১ হাজার, জালাল উদ্দিনকে ১ হাজার,পঁচা ও বাসী খাবার বিক্রির অভিযোগে হোটেল ব্যাবসায়ী মো: রফিকুলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার(২৬ মে) উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নুর-এ জান্নাত রুমি মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করার সময় স্যানিটারি পরিদর্শক মাধুবি লতা আসাম ও লামা থানা পুলিশ একটি টিম উপস্থিত ছিলেন।