চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

লোহাগাড়ায় বাংলাদেশ ত্রিরত্ন সংঘের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশ: ২০১৮-০৫-২৬ ০৩:৩৬:০০ || আপডেট: ২০১৮-০৫-২৬ ০৩:৩৬:০০

আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়া উপজেলার আধুনগরের মছদিয়া গ্রামে “বাংলাদেশ ত্রিরত্ন সংঘ কর্তৃক আয়োজিত” ভদন্ত সংঘানন্দ গোল্ডমেডেল স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ২৫ মে সকালে  মছদিয়া জ্ঞান বিহারে অষ্টপরিস্কারসহ সংঘদান এবং বিকেলবেলা ধর্মীয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রথম পর্বে সৌরভ বড়ুয়া শুভ, বিশ্বজিৎ বড়ুয়া ও পার্থ বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধন করেন ভদন্ত ড. দীপঙ্কর থের। স্বাগত ভাষণ দেন সৈকত বড়ুয়া।প্রধান সদ্ধর্ম দেশক ভদন্ত এস ধর্মতিলক থের। সভাপতিত্ব করেন ভদন্ত ধর্মদর্শী মহাথের।

দ্বিতীয় পর্বে দুলু কুমার বড়ুয়া ও আর্শিষ বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন শিক্ষক গোপাল কান্তি বড়ুয়া। স্বাগত ভাষণ দেন বিতান বিকাশ বড়ুয়া। মঙ্গালাচরণ করেন ভদন্ত সুভসেন ভিক্ষু। সভাপতিত্ব করেন শিক্ষক সমীরণ কান্তি বড়ুয়া। প্রধান ধর্ম আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভদন্ত কে. শ্রী জ্যোতিসেন স্থবির, পরিচালক ঐতিহাসিক রাংকুট বনাশ্রম মহাপুণ্যর্তীর্থের এবং আন্তর্জাতিক সচিব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সমদত্ত বড়ুয়য়া, হৃদয় বড়ুয়া, কাঞ্চন বড়ুয়া, দেশপ্রিয় বড়ুয়া, শিক্ষক দেব প্রসাদ বড়ুয়া, তপন  বড়ুয়া বোধিসত্ত্বা, শাহেদ ফেরদৌস হিরু, ভদন্ত সুরিয়ানন্দ ভিক্ষু ও ইরন বড়ুয়া প্রতিষ্ঠাতা ও কার্যকারী সভাপতি বাংলাদেশ ত্রিরত্ন সংঘ।

অনুষ্ঠানে বক্তারা ত্রিরত্ন সংঘ’র উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে অভিনন্দন জানান এবং সকলকে দেশ ও জাতি গঠনে আত্ন নিয়োগের পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *