চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

খাগড়াছড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু 

প্রকাশ: ২০১৮-০৫-২৭ ১৯:৫৪:০৬ || আপডেট: ২০১৮-০৫-২৭ ১৯:৫৪:০৬

বীর কন্ঠ ডেস্ক :

খাগড়াছড়িতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় সাইফুল ইসলাম নামে অপর এক শ্রমিক আহত হয়েছেন।

মৃতরা হলেন- মো. রফিকুল ইসলাম (১৭) ও রমজান আলী (২১)। রোববার দুপুর পৌনে ১২টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় নির্মাণাধীন মৎস্য হ্যাচারিতে এ ঘটনা ঘটে।

মৃত মো. রফিকুল ইসলাম খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার তাজ উদ্দিন আহমেদের ছেলে ও রমজান আলী একই উপজেলার বেলছড়ি এলাকার জলিল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মো. সাইফুল ইসলাম জানান, সকালে সেপটিক ট্যাংকে কাজ করতে নামেন মো. রফিকুল ইসলাম। দীর্ঘসময়ে কোনো সাড়া-শব্দ না পেয়ে রফিকুলের খোঁজে সেপটিক ট্যাংকের ভেতরে নামে রমজান আলী।

দীর্ঘক্ষণ পরও দুই শ্রমিকের কোনো সাড়া-শব্দ না পেয়ে অন্যান্যরা সেপটিক ট্যাংকের পাশের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নয়নময় ত্রিপুরা জানান, ধারণা করা হচ্ছে অক্সিজেনের অভাবে সেপটিক ট্যাংকের ভেতর বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *