চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তাকে গলা কেটে হত্যা

প্রকাশ: ২০১৮-০৫-২৭ ১৯:১৩:৪৮ || আপডেট: ২০১৮-০৫-২৭ ১৯:১৩:৪৮

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম নগরীতে সজল নন্দী (৪৮) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।খবর – জাগো নিউজ

জনতা ব্যাংকের সল্টগোলা শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন তিনি। এ ছাড়া তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী বলে জানিয়েছে পুলিশ। নিহত সজল নন্দী বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা এলাকার মৃত সাধন নন্দীর ছেলে।

রোববার (২৭ মে) বেলা ১১টার দিকে বন্দর থানার মধ্যম হালিশহরে ধোপপুর এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের বরাতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ‘স্ত্রীকে নিয়ে মধ্যম হালিশহরে ভাড়া বাসায় থাকতেন ব্যাংক কর্মকর্তা সজল নন্দী। সকালে বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে যান সজলের স্ত্রী রুমা। সকাল ৯টার দিকে ওই বাসায় চেঁচামেচি শুনতে পান প্রতিবেশীরা। তবে বিষয়টিকে কেউ আমলে নেননি। কিছুক্ষণ পরে তারা দেখতে পান বাসার ভেতরে সজলের গলাকাটা মরদেহ পড়ে আছে।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহত সজল নন্দীকে অফিসে যাবার পোশাক পরা অবস্থায় পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

‘কে বা কারা তাকে জবাই করে হত্যা করেছে তা জানা যায়নি’ – বলেন ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *