চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

ভারতের পশ্চিম বাংলায় দুদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী 

প্রকাশ: ২০১৮-০৫-২৭ ০৩:০২:২৩ || আপডেট: ২০১৮-০৫-২৭ ০৩:০২:২৩

বীর কন্ঠ ডেস্ক :

ভারতের পশ্চিম বাংলায় দুদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের পশ্চিম বাংলা সফরকালে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন, পশ্চিমবঙ্গের আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি গ্রহণ করেন।

শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শান্তিনিকেতনে সদ্য নির্মিত বাংলাদেশ ভবন উদ্বোধন করেন এবং সেখানে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দেশে ফেরার আগে কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া, প্রধানমন্ত্রী গতকাল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি পরিদর্শন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *