চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে , নোমান

প্রকাশ: ২০১৮-০৫-২৮ ২১:৪৬:৩২ || আপডেট: ২০১৮-০৫-২৮ ২১:৪৬:৩২

বীর কন্ঠ ডেস্ক :

সরকার খালেদা জিয়াকে জেলে রেখে ‘৫ জানুয়ারি মার্কা’ আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগতের ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সে নীলনকশা বুমেরাং হয়ে যাবে।

সোমবার (২৮ মে) বিকেলে নগরের রেলওয়ে অফিসার্স ক্লাবে জাতীয়তাবাদী শ্রমিকদল বিভাগীয় কমিটির উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, এখন তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন। পুলিশ, র‌্যাব ও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে আছে। এ অবস্থা বেশি দিন চলবে না। পৃথিবীতে কোনো স্বৈরাচারের শেষ রক্ষা হয়নি, বর্তমান সরকারেরও শেষ রক্ষা হবে না।

বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এএম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন। বিশেষ বক্তা ছিলেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান। বক্তব্য দেন নগর বিএনপির সহ-সভাপতি এমএ সবুর, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এসকে খোদা তোতন, অ্যাডভোকেট সাত্তার সরোয়ার, জাহাঙ্গীর আলম, এরশাদ উল্লাহ, নগর বিএনপির যুগ্ন-সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *