চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

কাপ্তাই সড়কে গাড়ি থেকে চাঁদাবাজি, ভ্রাম্যমান আদালতের জরিমানা  

প্রকাশ: ২০১৮-০৫-২৮ ২২:৩৭:৪৭ || আপডেট: ২০১৮-০৫-২৮ ২২:৩৭:৪৭

রাঙ্গুনিয়া প্রতিনিধি : 

রাঙ্গুনিয়ার হোছনাবাদ ইউনিয়নের এ্যাভিয়ারি পার্ক এলাকায় কাপ্তাই সড়কে চলাচল করা গাড়ি থেকে চাঁদা আদায়ের অভিযোগে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

তাঁর নাম শাহাদাত হোসেন (৩৬)।  বাড়ি কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায়।   সোমবার বিকেল ৫ টার দিকে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে জরিমানা করেন।

পরে চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ হোটেল ও দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।   ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রি, মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রি ও পন্যের গায়ে মেয়াদ লেখা না থাকায় এসব দোকানে জরিমানা করা হয়।

 

অভিযানের সময় বদিউল আলমের মালিকানাধীন পটিয়া হোটেলকে ১০ হাজার টাকা, সজিব সিকদারের মালিকানাধীন কর্ণফুলি কুলিং কর্ণারকে ৫ হাজার টাকা, রাখাল চৌধুরীর মালিকানাধীন ফোর স্টার হোটেলকে ১০ হাজার টাকা, আবুল কালামের মালিকানাধীন নিউ মদিনা হোটেলকে ৫ হাজার টাকা ও সুভাষ দে’র মালিকানাধীন নারায়ন মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।   ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে ও থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *