admin
প্রকাশ: ২০১৮-০৫-২৮ ০৩:০৪:৩৪ || আপডেট: ২০১৮-০৫-২৮ ০৩:০৪:৩৪

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা এলাকায় সুজন (২৩) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে।রবিবার সন্ধ্যা ৭টায় ইস্পাহানি গোলপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুজন নগরীর গোলপাহাড় এলাকার নূরুল ইসলামের ছেলে এবং পেশায় সে একজন টেম্পুচালক।
জানা যায়, আলী নামের একজনের সাথে সুজনের মোবাইল নিয়ে বিরোধ বাধে। চোরাই মোবাইল বিক্রির টাকা নিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে আলী ছুরি দিয়ে সুজনকে আঘাত করে। এসময় স্থানীয়রা আহত সুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
আকবর শাহ থানার এসআই উত্পল বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।