চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনটি মাদক আস্তানা ধবংস, আটক ১০

প্রকাশ: ২০১৮-০৫-২৮ ০২:৫৩:৫৪ || আপডেট: ২০১৮-০৫-২৮ ০২:৫৩:৫৪

বীর কন্ঠ ডেস্ক :

মাদকবিরোধী বিশেষ অভিযানে তিনটি মাদক আস্তানা ধবংস করা হয়েছে এবং ১০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ মে) বিকেলে নগরের আকবরশাহ থানার শহীদ লেইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। খববর -বাংলানিউজ

নগর পুলিশের ডিসি (পশ্চিম) ফারুক উল হকের তত্ত্বাবধানে ডিসি (ডিবি-বন্দর) শহীদুল্লাহ ও এডিসি (পশ্চিম) নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আকবর শাহ থানার ওসি জসীম উদ্দিনসহ প্রায় চার প্লাটুন ফোর্স অংশ নেন।

নগরের আকবরশাহ থানার শহীদ লেইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।আকবর শাহ থানার ইন্সপেক্টর উৎপল বড়ুয়া  বলেন, উর্ধতন কতৃপক্ষের নির্দেশনায় মাদক আস্তানায় অভিযান পরিচালনায় করা হয়েছে। অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কামাল, মনির ও হাশেমের মাদক স্পটসমূহ স্থানীয় লোকজন গুড়িয়ে দেয়। এসময় পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ইয়াবাসহ ১০ জনকে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

মাদকবিরোধী এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *