চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

চন্দনাইশে পাওনা টাকা আনতে  গি‌য়ে নি‌খোঁজ যুবক

প্রকাশ: ২০১৮-০৫-২৮ ২২:৪৪:১৪ || আপডেট: ২০১৮-০৫-২৮ ২২:৪৪:১৪

এমএহামিদ,চন্দনাইশ প্রতিনিধি :

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার  থেকে বাগিচাহাট বাজারে পাওনা টাকা তুলতে গিয়ে সুমিত হায়দার রাব্বী (২১) পিতা মৃত ওসমান গনি

দোহাজারী পৌরসভাস্থ পূর্ব দোহাজারী ৭নং ওয়ার্ডের মজুপড়া মরহুম হায়দার মেম্বারে নাতি  নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।

জানা যায় আজ সোমবার২৮মে  সকাল ১০টায় দোহাজারী পৌরসভাস্হ শুভ এন্টারপ্রাইজ (চাউলের আরৎ) হতে বাগিচাহাট পাল ষ্টোর হইতে পাওয়না টাকা আনার জন্য সুমিত হায়দার রাব্বি ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে (চট্টমেট্টো-ল-১৩-৮৬৬৫) যায়।

নিখোঁজ রাব্বীর মামা মোঃ শফি উল্যাহ্ জানান,

পরবর্তীতে আনুমানিক সাড়ে ১০টায় রাব্বীর (০১৮৩৩-২০২৬৩০) নাম্বারে রাব্বীকে ফোন দেন তার মামা মোঃ শফি উল্লাহ্। তখন রাব্বী জানায় সে চলে আসতেছে।

নিদিষ্ট সময়ে  ফিরে না আসায় পুনরায় রাব্বীকে ফোন দেন তার মামা মোঃ শফি উল্যাহ। এসময় রাব্বীর ফোন বন্ধপাওয়ায় তার মামা শফি উল্যাহর মনে সন্দে জাগে।

সাম্ভাব্য সবস্থানে খোঁজ নিয়ে ও রাব্বীর কোন খোঁজ খবর না মিললেও রাব্বীর ব্যবহৃত মোটর সাইকেল (চট্টমেট্টো-ল-১৩-৮৬৬৫), মাথার হ্যালমেট এবং মোবাইল বরকল ব্রিজের পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

পরবর্তীতে  নিখোঁজ রাব্বীর মামা শফি উল্যাহ্ বাদী হয়ে ২৮মে (সোমবার) সন্ধ্যা ৭টায় চন্দনাইশ থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন । এব্যপারে চন্দনাইশ থানার এস.আই আলমাস জানান, নিখোঁজ ডায়েরী লিপিবদ্ধ করেছি, তদন্ত প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *