admin
প্রকাশ: ২০১৮-০৫-২৮ ০০:৪৫:৩৮ || আপডেট: ২০১৮-০৫-২৮ ০৩:৫৮:৪০

আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়ায় চোলাই মদ ও ইয়াবাসহ বহিরাগত ৩ নারী আটক করেছে থানা পুলিশ। ২৭মে সন্ধ্যায় উপজেলার চুনতি খাঁন দিঘী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০লিটার চোলাইমদ উদ্ধার করা হয়।
আটককৃত হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার মৌলভী বাজার মৃত আকবর আলীর স্ত্রী মরিয়ম বেগম(৩০),চকরিয়ার উত্তর হারবাং কোরবানীয়া ঘোনা এলাকার মোহাম্মদ সেলিমের স্ত্রী জহুরা বেগম(২৯) এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী আছিয়া খাঁতুন(৩৫)।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবদুল আউয়ালসহ একটি পুলিশি টিম
চুনতি খাঁন দিঘী এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি ম্যাজিক গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এসময় মরিয়ম বেগমের দেহ তল্লাশি চালিয়ে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেট। এবং জহুরা বেগম ও আছিয়া খাতুনের দেহে রশি দিয়ে বাধা অবস্হায় ২০লিটার পাওয়া যায়। পরে তাদের আটক করে থানার হেফাজতে নিয়ে আসা হয়
আটককৃত ৩ নারী মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ আবদুল জলিল ।