চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

সরকারের কর্মসূচির কারণে দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে : আ জ ম নাছির

প্রকাশ: ২০১৮-০৫-২৮ ২১:৫৯:১৮ || আপডেট: ২০১৮-০৫-২৮ ২১:৫৯:১৮

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম: আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় আসলে দেশে আর কেউ গরিব থাকবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সোমবার (২৮ মে) সকালে নগরের একটি কমিউনিটি সেন্টারে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলমের ব্যক্তিগত উদ্যোগে ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের আগে দেশে গরিবের সংখ্যা ছিল মোট জনসংখ্যার ৪২ শতাংশ। বর্তমানে দেশে গরিবের হার মাত্র ২২ শতাংশ। এভাবে চলতে থাকলে দেশে দারিদ্রের হার শূন্যের কোঠায় নেমে আসবে। সরকারের কর্মসূচির কারণে দেশে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের ভিশন অনুযায়ী দেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। আমাদের সাধারণ জনসাধারণকে এ কথাটা অনুধাবন করতে হবে। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। আওয়ামী লীগই সবসময় জনগণের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুলের সভাপতিত্বে সভায় ২১ নম্বর জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোরশেদুল আলম, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সহ সভাপতি হাজী মো. শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম, শ্রমিক নেতা বখতিয়ার উদ্দিন, মৃদুল কান্তি দাশ, জাহাঙ্গীর আলম, এনামুল হক, শেখ সাইফুদ্দিন খালেদ রানা, সুরজিত দাশ, ইকবাল আহমেদ, সিজার বড়ুয়া, বিকাশ দাশ, হাবিব খান, নুরুল আনোয়ার হাবিব, বিকাশ দাশ, সাইফুল ইসলাম মুন্না প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ১ হাজার গরিব ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *