চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

দোহাজারীর  ব্যবসায়ী রাব্বি বরকল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অক্ষত অবস্হতায় উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৫-২৯ ১৭:৫৫:০২ || আপডেট: ২০১৮-০৫-২৯ ১৭:৫৫:০২

এমএহামিদ,চন্দনাইশ প্রতিনিধিঃ

দোহাজারী পৌরসভাস্হ প্রধান সড়কের  শুভ এন্টারপ্রাইজের মালিক শফিউল্লাহ্ ভাগিনা  ব্যবসায়ী সুমিত হায়দার রাব্বি নিখোঁজ হওয়ার প্রায় ২২ঘন্টা পর উপজেলার বরকল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে আজ মঙ্গলবার (২৯ মে) সকালে বরকল ব্রীজ সংলগ্ন এলাকায় রাস্তার পার্শ্বে অপহরণকারীরা  ব্যবসায়ী রাব্বিকে অচেতন অবস্থায় রেখে যায়।

এলাকাবাসী পড়ে থাকতে( রাব্বিকে) দেখতেপেয়ে , তার জ্ঞান ফিরলে তার কাছ থেকে নাম্বার নিয়ে তার মামা শফিউল্লাহ্ চাচা জয়নাল কে খবর দেন। রাব্বীর মামা বলেন, মঙ্গলবার সকালে বরকল এলাকা থেকে ঐ এলাকার থেকে ফোন পেয়ে আমরা সেখানে যাই এবং রাব্বীকে নিয়ে চন্দনাইশ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে এসেছি। উদ্ধার হওয়া সুমিত হায়দার রাব্বি দোহাজারী পৌরসভাস্হ  ৭নং ওয়ার্ডের পূর্ব দোহাজারী এলাকার মৃত ওসমান গনির প্রথম পুত্র সাবেক মেম্বার মরহুম হায়দার মেম্বারের নাতী সমাজ সেবক হাজী আমানত উল্লাহ্ মেয়ের ছেলে।  দোহাজারী পৌর সদরে শুভ এন্টারপ্রাইজে মামা শফিউল্লাহ্ সাথে  ব্যবসা পরিচালনা করে। চাউল,তৈল,ময়দা তাদের মূলব্যবসা। রাব্বীর মামা মোঃ শফি উল্যাহ্ জানান, গতকাল সোমবার ২৮ মে সকালে  নিজ ব্যবসাপ্রতিষ্ঠান হতে বাগিচাহাট বাজারে পাল ষ্টোর হতে পাওনা টাকা আনার জন্য যায় রাব্বি। এরপর তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে রাতে চন্দনাইশ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

 

উদ্ধার হওয়া ব্যবসায়ী সুমিত হায়দার রাব্বির  জানায়, গতকাল সোমবার (২৮ মে) সকালে বাকি টাকা উত্তোলন করে বাগিচাহাট থেকে দোহাজারী ফেরার সময় হাসিমপুর বড়পাড়া এলাকার  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানীপুল নামক স্থানে কক্সবাজারগামী কালো রংয়ের একটি বিমান-সু গাড়ী থেকে কয়েকজন যুবক তার মোটরসাইকেল থামাতে বলে। মোটর সাইকেল থামানোর পর কিছু বুঝে ওঠার আগে একজন তার গালে থাপ্পর দেন এবং অপর কয়েকজন তাকে টেনেহিঁচড়ে গাড়ীতে তুলে চোখ-মুখ বেধে তার পকেটে থাকা টাকা, মোবাইল ও মোটর সাইকেলের ছাবি কেড়ে নেয়। সারারাত বিমানসু গাড়িতে করে বিভিন্ন যায়গা ঘোরায় এবং নাকে কিছু একটার ঘ্রান পেয়ে একসময় সে অচেতন হয়ে যায়। যখন কিছুটা হুঁশ আসে তখন সে রাস্তার পাশে পড়ে ছিল, যেখানে মোটল সাইকেল পাওয়া গিয়েছিল । শরীর নিস্তেজ থাকায় স্থানীয় এক পথচারীকে ইশারায় ডেকে তার চাচা জয়নাল আবেদিনকে ফোন দিতে বলে।

রাব্বি আরো জানায়, কে বা কারা তাকে তুলে নিয়ে গেছে সে চিনতে পারেনি  লোকগুলোকে,   তাদের কথাবার্তায় ধারনা করছেন তারা চট্টগ্রামের বাইরে অন্য কোন জেলার লোক হতেপারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *