চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

লোহাগাড়ায় আলোকিত বাংলাদেশর উদ্যোগে A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা 

প্রকাশ: ২০১৮-০৫-২৯ ০১:০৭:২৩ || আপডেট: ২০১৮-০৫-২৯ ০১:০৭:২৩

আলাউদ্দিন, বীর কন্ঠ : 

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম বলেছেন, আজ যারা কৃতি শিক্ষার্থী তারা আগামী দিনের সুন্দর দেশ গড়ার কারিগর, সোনার বাংলাদেশ গড়তে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। মেধাবীদের সংবর্ধনা দিয়ে ‘ আলোকিত বাংলাদেশ’ যে আয়োজন করেছে তা  প্রসংশার দাবীদার। ভাল কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

২৮ মে বিকালে লোহাগাড়া বটতলীর মোস্তাফা মার্কেটের (২য় তলায়) সিঙ্গার শো – রুমের হল রুমে আয়োজিত আলোকিত বাংলাদেশর উদ্যোগে A+  প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধানা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

আলোকিত বাংলাদেশ`র প্রতিষ্টাতা সভাপতি, মাই ওয়ান শো রুমের লোহাগাড়ার স্বত্বাধিকারী সমাজসেবক নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চুনতি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিক্ষক নেতা বাবু জয়দত্ত বড়ুয়া।

সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কলামিস্ট মোহাম্মদ হোসেন ও আবু নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হাজ্বী সামশুল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক নেতা বাবু সুনীল কুমার চৌধুরী, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সমশুল আলম, আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুল খালেক,ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড লোহাগাড়া শাখার ব্যবস্হাপক শাহজাহান মুনির,ফাতেমাতুজ জোহরা রাঃ মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম সিদ্দিকি, আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক ও লোহাগাড়ানিউজ২৪ কমের সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক,মোস্তাফা বেগম গালর্স হাই স্কুলের সিনিয়র শিক্ষক মাস্টার মোক্তারুল আলম।

লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা স্বপ্না দেবী, সাংবাদিক রায়হান সিকদার,মোস্তাফা গ্রুপের লোহাগাড়া শাখার ম্যানেজার আবদুস সালাম। এছাড়াও অনুষ্টানে শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবক-অভিভাবিকাবৃন্দরা উপস্হিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্টও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *