চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

কওমী মাদ্রাসার সনদকে স্বীকৃতি প্রদান দ্বীনি শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে: হাছান মাহমুদ

প্রকাশ: ২০১৮-০৫-৩০ ২৩:১২:২৮ || আপডেট: ২০১৮-০৫-৩০ ২৩:১২:২৮

রাঙ্গুনিয়া প্রতিনিধি ::

ইসলামের খেদমত করে যাচ্ছে আওয়ামীলীগ সরকার। মাদরাসা শিক্ষাকে গুরুত্ব দিয়ে শেখ হাসিনা ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। প্রত্যেক উপজেলায় মডেল মসজিদ নির্মান হচ্ছে।

সরকার কওমী মাদরাসার ১ হাজার ও আলীয়া মাদরাসার ১ হাজার শিক্ষার্থীকে চাকুরী দিয়েছেন। কওমী মাদরাসার সনদকে স্বীকৃতি প্রদান দ্বীনি শিক্ষা প্রসারে ভূমিকা রাখবে। বুধবার (৩০ মে) সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার কোদালা আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ এমপি একথা বলেন।

রাঙ্গুনিয়ার উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে অনেকে মন্ত্রী এমপি ছিলেন, কিন্ত কেউ একটি মসজিদও নির্মান করতে পারেননি। আওয়ামীলীগ সরকারের আমলে ১৫টি নতুন মসজিদ হয়েছে। ১৬৭ টি মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষকদের সাড়ে ৪ হাজার টাকা করে সম্মানী দেয়া হচ্ছে। মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মুফতি আবদুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, থানার ওসি ইমতিয়াজ এম এ কে ভুঞা , কোদালা ইউপি চেয়ারম্যান আবদুল কাইয়ুম তালুকদার, সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ সদস্য এমরুল করিম রাশেদ, মাওলানা ওমর ফারুক, কোদালা আওয়ামীলীগ সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক বদিউল আলম মাষ্টার, কোদালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাউছার নুর লিটন, আওয়ামীলীগ নেতা নুরুন্নবী সওদাগর , আবু তাহের প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *