চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

কাপ্তাইয়ে ইব্রহিম হত্যা মামলায় সিএনজি চালক জসিম গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০৫-৩০ ০১:৫৫:৪৪ || আপডেট: ২০১৮-০৫-৩০ ০১:৫৫:৪৪

নূর হোসেন মামুন ,কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরের ঘোনা এলাকা হতে অাজ মঙ্গলবার সকালে মো. জসিম (৩৫) নামক এক সিএনজি চালককে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অাটক করে কাপ্তাই থানা পুলিশ।

কাপ্তাই থানা সুত্রে জানা যায়, পেশায় সিএনজি চালক মো. জসিম সাদেকের ঘোনা এলাকার স্থানীয় মো. শাহ অালমের পুত্র। ইব্রাহিম হত্যা মামলার তদন্তে তাঁর নাম অাসায় কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরুল অালমের নেতৃত্বে অভিযান চালিয়ে অাটক করে তাকে।

থানা সুত্রে অারও জানা যায়, রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলাস্থ চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকায় গত ২১ই এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় স্থানীয় সাদেকের ঘোনা এলাকার মৃত নূর মোহাম্মদের পুত্র ইব্রাহিম খলিলকে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার জানাজানি হলে কাপ্তাই থানা পুলিশ ইব্রাহিমকে রক্তাক্ত অবস্থায় কাপ্তাই চট্টগ্রাম সড়কে থেকে উদ্ধার করে পরদিন রাঙামাটি মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।  এদিকে পরদিন ইব্রাহিমের বড় ভাই মো. ইসমাইল হোসেন বাদি হয়ে কাপ্তাই থানায় ৩০২/৩৪ দন্ড বিধিতে হত্যা মামলা দায়ের করেন।

মামলায় স্থানীয় অাবুল খায়ের পুত্র মো. শাহাদাত হোসেনকে প্রধান অাসামী করে মামলা দায়ের করেন। স্থানীয় মো. ইব্রাহিমের পুত্র মো. শওকত হোসেনকে ২নং অাসামী ও মো. অালীর পুত্র মো. সোহেল সহ ২-৩জনকে অজ্ঞাত অাসামী করে মামলা দায়ের করেন।

কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরুল অালম জানান, মামলায় সকল অাসামীকে অাটকের জন্য ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে। অাসামীরা পলাতক থাকায় তাদের অাটক করা যাচ্ছেনা। তবে অভিযান অব্যাহত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *