চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

কাপ্তাইয়ে ভ্রাম্যমান অাদালতে এক মাদকসেবীর কারাদন্ড

প্রকাশ: ২০১৮-০৫-৩০ ২৩:০৪:০১ || আপডেট: ২০১৮-০৫-৩০ ২৩:০৪:০১

নূর হোসেন মামুন, কাপ্তাই:

কাপ্তাইয়ের জেটিঘাট এলাকায় অাজ দুপুর ২ঘটিকার সময় মাদক ttkসেবন করে টুটুল সিকদার (৩৮) নামক এক শ্যামলী বাসের চালক মাতলামী করে এলাকার শান্তিপ্রিয় জনসাধারণকে উত্তক্ত করা সহ তাঁর বাসের সহযোগীকে বেধরক মারধর করার ঘটনায় অভিযুক্ত চালক’কে ঘটনাস্থলেই অাটক করে কাপ্তাই ফাঁড়ি পুলিশ।

এদিকে তাকে অাটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অানা হলে তাকে ড্রাইভিং লাইসেন্স না থাকা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১০ (২) ধারা লংঘনের দায়ে ২২ (ঘ) ধারায় ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল অামিন।

মো. টুটুল সিকদার বাঘেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার ফুলহাতা উপজেলার মো. ওহাব সিকদারের পুত্র। সে মাদক সেবন করে অশ্লিল ভাষায় স্থানীয়দের গালিগালাজ করায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রহমান খান পাঠান ও তার সংগীয় ফোর্স সহ ভ্রাম্যমাণ আদালত টুটুল সিকদার কে ঘটনাস্থলে আটক করে।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট রুহুল অামিন বলেন, অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ১০(২) ধারা লংঘনের দায়ে ২২(ঘ). ধারায় ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাকে অাজই রাঙামাটি অাদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *