Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৫-৩০ ১৫:৩০:২৩ || আপডেট: ২০১৮-০৫-৩০ ১৫:৩০:২৩

লোহাগাড়া অফিস , বীরকন্ঠ :
চট্টগ্রামের পাঠকপ্রিয় দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ ও অনলাইন গণমাধ্যম বীরকন্ঠ’র যৌথ আয়োজনে আগামীকাল বৃহস্পতিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে । লোহাগাড়ার চুনতিস্থ অভিজাত হোটেল ফোর-সিজনে বিকেল চারটা থেকে আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানাগেছে ।
আয়োজক কমিটি’র আহ্বায়ক বীরকন্ঠে’র সম্পাদক কাইছার হামিদ বলেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক । এছাড়া প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত থাকবেন ।
উল্লেখ্য, প্রতিমূহুর্তের সংবাদ প্রচারের পাশাপাশি বীরকন্ঠ সামাজিক, ক্রীড়া ও ধর্মীয় কর্মকান্ডে ভূমিকা রাখে ।