চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায়  দু’মহিলাসহ আহত ৬

প্রকাশ: ২০১৮-০৫-৩০ ১৭:৩৪:২৭ || আপডেট: ২০১৮-০৫-৩০ ১৭:৩৪:২৭

আলাউদ্দিন, বীর কন্ঠ:

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায়  দু’মহিলাসহ ৬ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ৩০ মে দুপুরে উপজেলার শাহপীর ফিলিং ষ্টেশনের সামনে  ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে  এ ঘটনা ঘটে।  আহতরা হলেন টেক্সি ড্রাইভার লোহাগাড়ার আধুনগরের গর্জনিয়া পাড়ার আবদুল মালেকের পুত্র আবু তাহের (৪৫), পুটিবিলা সরইয়া গ্রামের মৃত বাঁচা মিয়ার পুত্র ফরিদুল আলম (১৫), একই এলাকার মৃত নজু মিয়ার পুত্র বাদশা মিয়া (৬০), বড়হাতিয়া হাদুর পাড়ার নাজিম উদ্দিনের পুত্র সাহেল (১৮), বড়হাতিয়ার মৃত বাঁচা মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৪০), মোঃ ইউনুচের স্ত্রী কহিনুর (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও লোহাগাড়া থানা পুলিশ সূত্রে  জানা যায়, আবু তাহের যাত্রী নিয়ে আধুনগর এলাকা থেকে টেক্সিসহ লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে আসছিলেন। ঘটনাস্থলে  সেনাবাহিনীর একটি ট্রাক পেট্রোলপাম্প থেকে রাস্তায় উঠে কক্সবাজার অভিমুখে যাচ্ছিল। পরে সিএনজি অটোরিক্স ট্রাকটিকে পাশের ব্যাটারী বক্সের স্থানে ধাক্কা মারে এবং ভিতরে ঢুকে যায়। ফলে এ দূর্ঘটনা ঘটে। সবাই মারাত্মকভাবে আহত হয়। এলাকাবাসী ও সেনাবাহিনীর লোকজন তাদেরকে উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে আবু তাহেরের অবস্থা অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন। আবু তাহেরের অবস্থা অত্যন্ত আশংকাজনক বলে প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ। সংঘর্ষে সিএনজি চালিত টেক্সিটি ধুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকটি অক্ষত অবস্থায় রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *