চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

গিয়াস কাদেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশ: ২০১৮-০৫-৩১ ১৬:৪২:৪৬ || আপডেট: ২০১৮-০৫-৩১ ১৬:৪২:৪৬

বীর কন্ঠ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে চট্টগ্রামের আদালত। এর আগে আদালতে দুটি মামলা দায়ের হয়।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালতে একটিমামলা দায়ের করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-ইমরান খানের আদালতে অপর মামলাটি করেন সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আজিম রণি।জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত মামলা গ্রহণ করে আসামি গিয়াস কাদেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছেন বাদী নাজিম উদ্দিন মুহুরীর আইনজীবী অ্যাডভোকেট সমীর দাশগুপ্ত।

অন্যদিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-ইমরান খানের আদালত নুরুল আজিম রণির মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করতে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদীর আইনজীবী অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী।

অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, মামলায় গিয়াস কাদেরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস কাদেরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি জামাল উদ্দিন। মামলায় আরো অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।গিয়াস কাদের একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার চট্টগ্রামের ফটিকছড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গিয়াস কাদের তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসাইন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তি মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়। তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, ফটিকছড়ি উপজেলার বিএনপির নেতা মনছুর আলম চৌধুরী (৪৭) ও নুরুল ইসলাম মেম্বার (৬০)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *