চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা হত্যাকাণ্ডে ছেলের ৩ বন্ধু গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০৫-৩১ ১৫:১৮:০১ || আপডেট: ২০১৮-০৫-৩১ ১৫:১৮:০১

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম ব্যাংক কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় এক যুবক ও দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতার হওয়া ওই তিনজনই নিহত ব্যাংক কর্মকর্তার ছেলের বন্ধু। বুধবার দিনগত রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই ঘটনায় আরও কয়েকজন রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানালেন পিবিআই’র পরিদর্শক সদ্বীপ দাশ।

তিনি বলেন, গ্রেফতার হওয়া তিনজন খুনের সঙ্গে সরাসরি জড়িত। তাদের মধ্যে জয়ের বয়স ১৮ বৎসর। তিনি নগরীর একটি কলেজ থেকে গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অন্য দুইজন ১৫ ও ১৬। পড়ালেখা করছে নগরের মাধ্যমিক বিদ্যালয়ে। এদের সঙ্গে আরও কয়েকজন রয়েছে।

তাদের গ্রেফতারের পর পরই মিডিয়াকে বিস্তারিত জানানো হবে বলেন পিবিআই’র সন্দ্বীপ দাশ।

এর আগে গত রোববার সকালে নগরীর বন্দর থানা সল্টগোলা ক্রসিং এলাকার বাড়া বাসা থেকে উদ্ধার করা হয় ব্যাংক কর্মকর্তা সজল নন্দীর গলা কাটা লাশ।হত্যাকাণ্ডের পর সজলের ভাই বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা করেন।

বন্দর থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার ছায়া তদন্ত শুরু করে।

পিবিআই’র পরিদর্শক সদ্বীপ দাশ বলেন, তদন্তে নিহত সজল নন্দীর স্কুলপড়ুয়া ছেলের বন্ধুদের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। এর পরে তাদেরকে গ্রেফতারে অভিযান চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *