admin
প্রকাশ: ২০১৮-০৫-৩১ ১৫:২৮:৩৩ || আপডেট: ২০১৮-০৫-৩১ ১৫:২৮:৩৩

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মীর বাহার উদ্দিন (৪৮) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সোমবার দুপুর ১টায় চমেক হাসপাতালে বাহার উদ্দিনকে ভর্তি করেন জেল কর্তৃপক্ষ।
চমেক হাসপাতাল মর্গে দায়িত্বরত হারেস বলেন, রাতে মীর বাহার উদ্দীন নামে এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি চন্দনাইশ থানার পীরঘাটায়। তিনি ওই এলাকার মীর আবু বশর মাস্টারের ছেলে।
কারাগার সূত্রে জানাগেছে, মীর বাহার উদ্দীন চন্দনাইশ থানার হত্যা মামলার আসামি। গত ৬ এপ্রিল চন্দনাইশ থানা পুলিশ গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে পাটায়।