admin
প্রকাশ: ২০১৮-০৫-৩১ ২১:৩১:০৬ || আপডেট: ২০১৮-০৫-৩১ ২১:৩১:০৬

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তি, হুমকি ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে চট্টগ্রাম আদালতে মামলা করেছে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন তিনি। আজ বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে চট্টগ্রাম মহানগর বিচারিক আদালত-৫ এই মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক আল ইমরান ৫০০/৫০৬ (২) ধারায় মামলাটি আমনে নিয়ে আদালত তার বিরুদ্ধে সমন জারি করেন। আগামী ২৮ জুন তাকে স্ব শরীরে উপস্থিত হতে আদেশ প্রদান করেন। বাদীর আইনজীবি নিখিল কুমার নাথ মুৃঠোফোনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্ব মানচিত্রে একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে ঠিক সেই মুহুর্তে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ১৯৭১ সালে পাকিস্তানের পরাজিত শক্তি রাজাকার, আলবদর, আল শামস্রা বাংলাদেশকে দখলে নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। এই ধারাবাহিকতায় গত ২৯ মে বিকাল ৫টায় ফটিকছড়িতে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীকে কুটুক্তি করেন। তার এই বক্তবের মাধ্যমে সে শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে সাধারণ জনগনকে উসকাইয়া মারাত্মক দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির ষড়যন্ত্র করছেন। এছাড়া তিনি মাননীয় প্রধান মন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন। তাই এহেন কার্যক্রমে সংক্ষুব্ধ ও প্রতিবাদ মুখর হয়ে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে এই মামলাটি দায়ের করেছেন বলে তিনি এজাহারে উল্লেখ করেন।
রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম বলেন, “জননেত্রী শেখ হাসিনা যেহেতু আমাদের দলের নেত্রী এবং আমরা যেহেতু বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি তাই এই ধরণের ওপেন হুমকি কোনভাবেই মেনে নিতে পারি না। গিয়াস কাদেরের বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে তার সর্বোচ্চ সাজা চেয়ে আমি মামলাটি করেছি। এই ধরণের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্রলীগ সবসময় মাঠে থাকবে। ”এদিকে উপজেলা যুবলীগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতারা রাঙ্গুনিয়ার কাপ্তাই সড়কের গোডাউন এলাকায় বেলা দুইটার দিকে বিক্ষোভ মিছিল ও গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর কুশ পুত্তলিকা দাহ করেন। তাঁরা বিক্ষোভ মিছিলে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর শাস্তি দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি শামুসদ্দোহা সিকদার, সাধারণ সম্পাদক মো.ইউনুছ, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল প্রমুখ।
মঙ্গলবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দ্যেশ্য করে হুমকি স্বরূপ বক্তব্য দেন।