চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

প্রধানমন্ত্রীকে ‘হুমকি দেয়ায়’ গিয়াস উদ্দিন কাদেরচৌধুরীসহ অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করে মামলা 

প্রকাশ: ২০১৮-০৫-৩১ ০২:৩৫:৪৩ || আপডেট: ২০১৮-০৫-৩১ ০২:৩৫:৪৩

বীর কন্ঠ ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘হুমকি দিয়ে’ বক্তব্য প্রদান করায় ফটিকছড়িতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের (গিকা) চৌধুরীসহ অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টায় ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল উদ্দিন থানায় মামলাটি দায়ের করেন।ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকীর আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গিয়াস কাদের চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে হুমকি স্বরূপ বক্তব্য দেন।

তিনি তার বক্তব্যে বলেন, ‘শেখ মুজিবের মৃত্যুর পর ইন্না লিল্লাহ পড়ার লোক ছিল না। বর্তমান শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অবস্থার তার চেয়েও ভয়াবহ হবে। ক্রসফায়ারের নামে এত মানুষ হত্যার দায় আপনাকে নিতে হবে।’

মামলার আর্জিতে গিয়াস কাদেরের এসব বক্তব্যকে হুমকি স্বরূপ এবং মানহানিকর বলে উল্লেখ করা হয়।

এঘটনায় পুলিশ উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক আহ্বায়ক আবুল মনসুরকে আটক করেছে।- পরিবর্তন ডটকম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *