admin
প্রকাশ: ২০১৮-০৫-৩১ ২১:০৭:৫৯ || আপডেট: ২০১৮-০৫-৩১ ২২:০৯:৫০

আলাউদ্দিন, বীর কন্ঠ :
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মাথা এলাকায় সৌদিয়া পরিবহণের দু’বাস ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এক স্কুল ছাত্রী নিহত। হয়েছেন।আজ ৩১ মে বৃহস্পতিবার বিকেল ৫টায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত আফরোজা জান্নাত প্রিয়া (১৬) লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ সুখছড়ি গ্রামের হাবিoলাশ চৌধুরী পাড়ার ডাঃ রফিক আহমদের কন্যা ও উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরো ৫ জন। তারা হলেন, নিহতের মা খোরশেদা বেগম (৪০), নিকট আত্মীয় রুহি জন্নাত (৮), সাহেদ (১০) ও দু’বাস চালক। তাৎক্ষণিকভাবে বাস চালকের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ওসি ও চুনতি পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিদর্শক মনির হোসেন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহরমুখী সৌদিয়া পরিবহণের যাত্রীবাহী বাস (চট্টমেট্রো-চ-১১-০১৩৯) একইমুখী একটি কাভার্ড ভ্যনকে (ঢাকামেট্রো-ট-২০-৫২৭৮) ওভারটেক করার সময় বিপরীতমুখী সৌদিয়া পরিবহণের অপর একটি যাত্রীবাহী (চট্টমেট্রো-ব-১১-০০৪৯) বাসের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহণের বাসের পেছনের অংশে কাভার্ডভ্যানের সংঘর্ষে হয়। ফলে সৌদিয়া পরিবহণের পেছনের আসনে বসা যাত্রী প্রিয়া মাথায় মারাত্মক আঘাতে ঘটনাস্থলে প্রাণ হারায়।
দূর্ঘটনা কবলিত দু’টি বাস ও কাভার্ডভ্যান দোহাজারী হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন ওসি মিজানুর রহমান।