চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

ওমরা পালনের উদ্দেশে দেশ ছাড়লেন এমপি বদি

প্রকাশ: ২০১৮-০৬-০১ ০৩:৫৩:০৪ || আপডেট: ২০১৮-০৬-০১ ০৩:৫৫:১৯

বীর কন্ঠ ডেস্ক :

মাদকবিরোধী অভিযানের মাঝেই ওমরা পালনের উদ্দেশে দেশ ছাড়লেন এমপি বদি। শুক্রবার মধ্যরাতে রাতে বেসরকারি একটি বিমানে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বদি ওমরা পালনে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন, মেয়ে, মেয়ের জামাই, বন্ধু আকতার কামাল ও মৌলানা নূরী। বিষয়টি নিশ্চিত করেছেন এমপি বদির ব্যক্তিগত সহকারী হেলাল উদ্দিন।

মাদক বিরোধী অভিযান চলাকালে এমপি বদির হঠাৎ দেশত্যাগ করে সৌদি আরবে গমনকে কৌশল হিসেবে মনে করছেন অনেক। অভিযান থেকে বাঁচতেই বদি ওমরায় চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবে যাওয়ার আগে এমপি বদি বলেন, অভিযানের ভয়ে তার দেশ ছাড়ার তথ্যটি সম্পূর্ণ অসত্য। তিনি অনেক আগেই ওমরা পালনের সিদ্ধান্ত নিয়ে ছিলেন। নিয়ম অনুযায়ী তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছেন।

বদি আরো জানিয়েছেন, রমজানের শেষ সপ্তাহ জুড়ে তিনি মসজিদ আল-হারামে ইতেকাফ করার নিয়ত করেছেন। ওমরা পালন শেষ আগামী ১৭ জুন দেশে ফিরবেন তিনি।-পরিবর্তন ডকটম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *