admin
প্রকাশ: ২০১৮-০৬-০১ ১৪:৩১:৩১ || আপডেট: ২০১৮-০৬-০১ ১৪:৩১:৩১

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া:
তারা এলাকা ছেড়েছে কিন্তু মাদক ছাড়েনি। মাদকের ব্যবসা, পাচার, কিংবা কোনোটাই ছাড়েনি তারা। সরকারের মাদকবিরোধী অভিযানের কঠোর অবস্থানের মধ্যে তারা আতœগোপনে চলে গেলেও এসব শীর্ষ মাদক ব্যবসায়ীদের ব্যবসা চালাচ্ছেন তাদের স্ত্রী ও ভাই। কেউ কেউ ব্যবসা ঠিকিয়ে রাখতে এলাকার সহযোগীর মাধ্যমে গোপনে মাদক ব্যবসা চালাচ্ছে। স্থানীয় বিভিন্ন সোর্সের মাধ্যমে পাওয়া তথ্যের মাধ্যমে জানা গেছে, রাঙ্গুনিয়ায় অন্তত ১৫ জন শীর্ষ মাদক ব্যবসায়ী রয়েছেন। মাঝারি মাদক ব্যবসায়ী রয়েছে শ খানেক।
মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশ মাদক কারবারিদের তালিকা অনুযায়ী তাদের বাড়িতে কিংবা আস্তানায় হানা দিচ্ছে। কিন্তু মাদকের গডফাদার ও কিংবা শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে গত ১৫ দিনে মদ, গাঁজা, ইয়াবা ও বন্দুকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তারা কেউ আলোচিত মাদক ব্যবসায়ী নন। তবে পুলিশ বলছে, শীর্ষ এসব মাদক ব্যবসায়ীদের ধরতে উপরের নির্দেশ আছে। যেকোনো সময় তারা গ্রেপ্তার হবেন। মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবেনা।
জানা গেছে, রাঙ্গুনিয়ার দুই শীর্ষ মাদক ব্যবসায়ীর নাম ঘুরে ফিরে আসলেও তারা আইন শৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছে। দীর্ঘদিন ধরে কতিপয় রাজনৈতিক দলের নেতার ছত্রছায়ায় তারা এই মাদকব্যবসা বীরদর্পে চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দেয়া তথ্য মতে, রাঙ্গুনিয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী চন্দ্রঘোনার আমির হামজা ওরফে আঞ্জুইয়্যা ও উত্তর রাঙ্গুনিয়ার জলইক্ক্যা’র মাদকের নেটওয়ার্ক রাঙ্গুনিয়া ছাড়িয়ে চট্টগ্রাম শহর পর্যন্ত বিস্তৃত। তাঁদের রয়েছে অন্তত শ খানেক সহযোগী। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হওয়ার পর জলইক্ক্যা তার বাড়িতে তালা ঝুলিয়ে আতœগোপনে চলে গেছে। আঞ্জুইয়্যা ও গা ঢাকা দিয়েছে।
তবে তাদের মাদক ব্যবসায়ী থেমে থাকেনি বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে। দেশের বিভিন্ন স্থানে শীর্ষ মাদক ব্যবসায়ী ও গডফাদারদের পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও রাঙ্গুনিয়ায় শীর্ষ কোনো মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে না পারায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। যুব সমাজকে ধবংসের হাত রক্ষা করতে মাদক নিমর্ূূলে শীর্ষ মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সচেতন মহল।