admin
প্রকাশ: ২০১৮-০৬-০১ ১৮:২০:৫৩ || আপডেট: ২০১৮-০৬-০১ ১৮:২০:৫৩

বীর কন্ঠ ডেস্ক :
একদিন আগে নগরীর টেরীবাজারে টাঙ্কফোর্সের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের মালামাল লুট, ক্রেতা ও সাধারণ ব্যবসায়ীদের উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগে শনিবার সকল মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
শুক্রবার দুপুরে সমিতির কার্যালয়ে কার্যকরী পরিষদ, উপদেষ্টা ও পৃষ্টপোষক পরিষদের এক জরুরী যৌথ সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
অন্যায়ভাবে অভিযানের নামে লুট ও ব্যবসায়ীদের আহত করায় প্রতিবাদে ২ জুন শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টেরীবাজার এলাকার সকল দোকান পাট বন্ধ রেখে ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহমদ হোসাইন এই তথ্য জানান।
সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিতে সভায় বক্তব্য দেন, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মো. আলী সিআইপি, দোকান মালিক সমিতির চট্টগ্রামের সভাপতি ছালেহ আহমদ সোলেমান, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ শাহাব উদ্দিন, শপ ওনার্সের সভাপতি আবুল কাশেম, ওসমান গণি চৌধুরী, শামসুল আলম, আহমদ কবির দুলাল, মো. ইদ্রিস, মো. ইসমাইল, মো. ইলিয়াস, আবদুল হান্নান, বেলায়েত হোসেন প্রমুখ।
এর আগে বৃহস্পতিবার দুপুরে অবৈধ চোরাই কাপড় উদ্ধারে র্যাব ও কোস্টগার্ড অভিযান চালায় নগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেরিবাজারে। তবে অভিযান শুরুর কিছুক্ষণ পরই তা বন্ধ করে পিছু হটে অভিযানে নামা দল। এ সময় দোকান পাঠ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন এবং অভিযানে বাধা দেন ব্যবসায়ী ও দোকান কর্মচারীরা। সে সময় তাদের ছত্রভঙ্গ করতে র্যাব ও কোস্টগার্ড শতাধিক রাউন্ড গুলি চালায় বলে জানায় পুলিশ।