চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় সাড়ে ৪ হাজার মানুষকে ইফতার করালেন সরফভাটা ইউপি চেয়ারম্যান

প্রকাশ: ২০১৮-০৬-০১ ২০:২৯:১৪ || আপডেট: ২০১৮-০৬-০১ ২০:২৯:১৪

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি : 

রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী তাঁর এলাকার সর্বস্তরের মানুষের সম্মানে ইফতারের আয়োজন করেছেন।  শুক্রবার (১ জুন) সন্ধ্যায় ইফতার মাহফিলের সমাপনী দিনে সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা খলিফিয়া জামে মসজিদ মাঠে ৬,৭, ৮ ও ৯ ওয়ার্ডের দেড় হাজার মানুষের জন্য ইফতারের আয়োজন করেন।

এর আগে প্রথম রোজা থেকে পর্যায়ক্রমে ১ , ২, ৩ , ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ৩ হাজার জনসাধারনকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইফতার করান। সরফভাটা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাড়ে ৪ হাজার মানুষ ইফতারে যোগ দেন। গতকাল এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা। বক্তব্য দেন সরফভাটা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুর রউফ, সাধারণ সম্পাদক শামসুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আলী, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. ইউনুচ প্রমুখ। প্রধান অতিথি’র বক্তব্যে থানার ওসি বলেন , “ইসলাম ধর্মে মাদককে হারাম করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষনা করেছেন। এই যুদ্ধে সবাইকে অংশ নিতে হবে। মাদক নিমূর্লে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবেনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *