চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

একাত্তর টেলিভিশনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি : চট্টগ্রামে দুই ভুয়া সাংবাদিক আটক

প্রকাশ: ২০১৮-০৬-০২ ১৮:০৯:২৮ || আপডেট: ২০১৮-০৬-০২ ১৮:০৯:২৮

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার জিইসি মোড় এলাকায় বেসরকারি টিভি চ্যানেল একাত্তর টেলিভিশনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার সময় দুই ভুয়া সাংবাদিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিজেএ)।

শুক্রবার মধ্যরাতে তাদের আটক করা হয় বলে জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও নিউজ টোয়েন্টি ফোর’র চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজ হায়দার চৌধুরী।

তিনি জানান, জিইসি মোড় এলাকায় একাত্তর টেলিভিশনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার সময় দুই ভুয়া সাংবাদিককে হাতেনাতে ধরে ফেলে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিজেএ) এর সদস্যরা।

এ সময় তাদের একজনের ব্যাগ তল্লাশি করে টেলিভিশন ও একাধিক পত্রিকার আইডি কার্ড, ক্যামেরা ও গোপন পেন ক্যামেরাও পাওয়া যায়। খবর পেয়ে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিবের নেতৃত্বে কথিত ভুয়া সাংবাদিকদের আটক করা হয় ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *