admin
প্রকাশ: ২০১৮-০৬-০২ ০৩:৪৭:৩৪ || আপডেট: ২০১৮-০৬-০২ ০৩:৪৭:৩৪

বীর কন্ঠ ডেস্ক :
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, চট্টগ্রামে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটুক্তি করে যে বক্তব্য দিয়েছেন সেটি তার ব্যাক্তিগত বক্তব্য নয়। তা বিএনপি জামাতের ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ।
শুক্রবার (০১ জুন) ঢাকা রিপোটার্স ইউনিটির রাউন্ড টেবিলে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত ‘দৈনিক ইত্তেফাকের প্রতিষ্টাতা সম্পাদক, উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৮তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেতা গিয়াস কাদের যদি বিএনপির ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি না বলতেন তাহলে গতকাল কিভাবে সে হুলিয়া মাথায় নিয়ে বিএনপির সংবাদ সম্মেলনে উপস্থিত থাকে। প্রশাসনকে বলবো অবিলম্বে তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে বিএনপি জামাত যে ষড়যন্ত্র করছে তা বের করা হোক।
‘বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জামিন দেওয়া এবং বাতিল করা আদালতের এখতিয়ার। এখানে সরকারের ভুমিকাটি কি তা আমার বোধগম্য নয়। সুতরাং আপনারা যে প্রতিদিন সকাল বিকাল মিথ্যাচার করছেন বাংলাদেশের মানুষ এখন সচেতন এই সমস্ত মিথ্যাচার করে কোন লাভ হবে না।
বেগম খালেদা জিয়ার বহু আগেই জেলে যাওয়া প্রয়োজন ছিলো উল্লেখ করে তিনি বলেন, এই বেগম জিয়া কে? যিনি ১৫ই আগষ্টকে উপহাস করার জন্য এবং খুনিদের উৎসাহিত করার জন্য নিজের জন্মের তারিখ বদলে ১৫ই আগষ্ট কেক কাটেন। রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রিয় পৃষ্টপোষকতায় এবং তার পুত্রের তত্বাবধানে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১শে অাগষ্ট গ্রেনেড হামলা হয়েছিল। এই বেগম জিয়া রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন সময়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া, সাবেক এমপি আহসান উল্লাহ মাষ্টারকে রাষ্ট্রিয় পৃষ্টপোষকতায় হত্যা করেছিল এবং হত্যাকান্ডের পর সংসদে নিন্দা প্রস্তাবও আনতে দেয়নি। তার পুত্রের মৃত্যুর পর জননেত্রী শেখ হাসিনা তাকে সমবেদনা জানানোর তার দরজার সামনে গিয়ে দাড়িয়ে ছিলেন দরজা খুলে নায়। সুতরাং এই বেগম জিয়ার বহু আগেই জেলে যাওয়ার প্রয়োজন ছিলো। তিনি অনেক পরেই জেলে গেছেন এবং তার এই জেল অনেক আগেই প্রাপ্য ছিলো। দেশের আইন এবং আদালতকে তারা হেনস্তা করেছেন বিধায় দেশের আইন আদালত স্বাধীন বিধায় বেগম জিয়ার শাস্থি অনেক পরে হয়েছে।