চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চকরিয়ায় দা বাহিনী’র প্রধান শাহজাহান বন্দুক যুদ্ধে নিহত

প্রকাশ: ২০১৮-০৬-০২ ১৫:৫১:৩৭ || আপডেট: ২০১৮-০৬-০২ ১৫:৫২:৫০

  • মিজবাউল হক,  চকরিয়া  : 

কক্সবাজারের চকরিয়ার বরইতলী ইউনিয়নের মাহমুদ নগর পাহাড়ি এলাকার ত্রাস ‘দা বাহিনী’র প্রধান ও মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান (২৭) বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। শনিবার রাত দেড়টার সময় উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া এলাকার সরকারী সংরক্ষিত জঙ্গলে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। তিনি বরইতলী ইউনিয়নের মাহমুদ নগর এলাকার ফরিদুল আলমের ছেলে।

চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান; মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের বন্দুক যুদ্ধে শাহজাহান মারা যায়। পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

পুলিশ জানায়; শাহজাহান ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে স্থানীয় কলেজ ছাত্র মুর্শেদ হত্যা মামলা, সরকারী কর্মকর্তাকে মারধর, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, বন মামলাসহ ১২টি মামলা রয়েছে। শাহজাহান মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। শাহজাহান চকরিয়া উপজেলার বরইতলীর ৫নং ওয়ার্ড়ের মাহমুদ নগর এলাকার বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল দখল বেদখল কাজে নেতৃত্ব দিয়ে আসছিল।

এলাকাবাসি জানায়; দীর্ঘদিন ধরে সন্ত্রাসী শাহজাহান ও মুসা কাক্কা সহ আরও কিছু উঠতি বয়সের যুবককে দিয়ে বনভূমি দখল বেদখল ও বেচাবিক্রি করতো। ওই বাহিনীটি লামা ফাইতং ইউনিয়নেও চাঁদাবাজি, ভূমিদখল, ইয়াবা ব্যাবসাসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছিল। তার পরিবারের সদস্যরা বলেছেন, শাহজাহানকে বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। তারপর শনিবার রাত দেড়টার দিকে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ বলেছে, মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে শাহজাহান মারা গেছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ৪শত পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। চকরিয়ার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড়স্থ বানিয়ার ছড়ার সরকারী সংরক্ষিত জঙ্গলে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানিয়েছে, শাহজাহানের দা বাহিনী নামে একটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে। এক সময় মুসা কাক্কা নামের এক সন্ত্রাসী এ বাহিনীর প্রধান থাকলেও সে কলেজ ছাত্র মুর্শেদ হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর শাহজাহান ‘দা বাহিনী’ নামের ওই সন্ত্রাসী বাহিনীটির প্রধান হয়ে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *