admin
প্রকাশ: ২০১৮-০৬-০২ ১৪:১৬:২৫ || আপডেট: ২০১৮-০৬-০২ ১৪:১৬:২৫

পটিয়ায় আজ দুপুরে উপজেলা দোকান মালিক সমিতির সাথে পুলিশ প্রশাসনের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পটিয়া থানার অফিসার ইনচাজ শেখ নেয়ামত উল্লাহ প্রধার অতিথির বক্তব্যে বলেন, ব্যাবসায়ীরা হচ্ছেন দেশের অথনৈতিক উন্নয়নের চালিকা শক্তি। আসন্ন ঈদুল ফিতরে পটিয়ার মাকেট গুলোতে যাতে কোন ধরনের বিশৃঙ্খলা হতে না পারে সেজন্য পযাপ্ত পুলিশ সদস্য প্রত্যেকটি মাকেট ও সড়কে নিয়োগ করা হবে। তিনি পটিয়ার সবকটি মাকেট
গুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার জন্য ব্যবসায়ী সমাজকে আহবান জানিয়ে বলেন, বতমান আধুনিক তথ্য প্রযুক্তির যুগে
পটিয়া অগ্রসর এলাকা হিসেবে মান্দাতা আমলের প্রযুক্তির উপর নিভর করে আইন শৃঙ্খলা কাযক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয়।তিনি মাদক বিক্রেতা ও সেবী এবং ইভটিজার সহ সমাজে বিশৃঙ্খলাকরীদের বিরুদ্বে কঠোর ব্যাবস্হা নেওয়ার ঘোষনা দিয়ে বলেন, এখানে
বতমানে মাদক এবং সন্ত্রাস জিরো টলারেন্সে রয়েছে। যা আগামীতে ও অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে।উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজী এম এ ইউসুপের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, ওসি তদ্ত রেজাউল করিম মজুমদার,পটিয়া প্রেসক্লাব সম্পাদক আবদুল হাকিম রানা। সমিতির সম্পাদক শাহ আলম খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন,সহ সভাপতি আবুল মনসুর,ওসমান গনী খসরু, বাদল দে,যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম,অথ সম্পাদক আবু সিদ্দিক,প্রচার সম্পাদক,সম্পাদক কানুন রশীদ,
আবদুন নুর সওদাগর,বাদল সরদার,নুরুল ইসলাম, আবুল কালাম হাজি মুহাম্মদ ইউসুপ প্রমুখ।