চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাইখালীতে অনুষ্ঠিত হয়েছে অা’লীগের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশ: ২০১৮-০৬-০২ ০২:১১:০১ || আপডেট: ২০১৮-০৬-০২ ০২:১১:০১

  • নূর হোসেন মামুন, কাপ্তাই:

কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন অাওয়ামীলীগ এবং এর অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা অাওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী।

রাইখালী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. অানোয়ারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি বিদর্শন বড়ুয়া, রাইখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর অাহাম্মদ সিদ্দিকী সহ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের অাওয়ামীলীগ এবং এর অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *