admin
প্রকাশ: ২০১৮-০৬-০২ ১৮:৩০:৫১ || আপডেট: ২০১৮-০৬-০২ ১৮:৩০:৫১

বীর কন্ঠ ডেস্ক :
রাউজান উপজেলার পশ্চিম ডুমুরিয়া এলাকার হোসেন তালুকদারের বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মো. রুবেল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ জুন) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।