admin
প্রকাশ: ২০১৮-০৬-০২ ২১:১৮:৩৪ || আপডেট: ২০১৮-০৬-০২ ২১:১৯:৪১

লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শনিবার বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফয়সাল মুহাম্মদ ওরহানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্নআহবায়ক আব্দুল আওয়ালের সঞ্চলনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাজিদুর রহমান চৌধুরী দুলাল।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক আহবায়ক রিদওয়ানুল হক সুজন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হাকিম লোহাগাড়া উপজেলা যুবলীগ সদস্য জয়নাল আবেদীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ সভাপতি রিহান পারভেজ চৌধুরী,সাবেক যুগ্নআহবায়ক এ,কে,এম পারভেজ , উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম,চরম্বা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মামুন
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রলীগ যুগ্নআহবায়ক নাছির উদ্দীন, ফয়সাল বিন ফেরদৌস, ছাত্রলীগ নেতা মাসুক,মিজান, তানিম, রাকিব, সিফাত, আরাফাত, শিমুল বড়ুয়া, রিদওয়ান প্রমুখ।
বক্তারা এই রমজান মাসে সাধারণ মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনার নেয়া উদ্যোগগুলো তোলে ধরেন এবং আগামী নির্বাচনেও নৌকার পক্ষে কাজ করার জন্য দলমত নির্বিশেষে ছাত্রলীগ কর্মীদেরকে সহযোগিতার আহবান জানান। – খবর প্রেস বিজ্ঞপ্তি