চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

লোহাগাড়ায় সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে মালামাল রাখায় ১৪ দোকানকে জরিমানা

প্রকাশ: ২০১৮-০৬-০২ ১৫:৩৩:০০ || আপডেট: ২০১৮-০৬-০২ ১৬:০৩:১৪

  • আলাউদ্দিন, বীর কন্ঠ :

লোহাগাড়া উপজেলার  বটতলী মোটর ষ্টেশনে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে মালামাল রাখায় ১৪ দোকানকে১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।

২ জুন শনিবার সকাল ১১টায়   লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম আরকান সড়ক ,আলুরঘাট থেকে দরবেশহাট রোড পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

পরে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম  সাংবাদিকদের জানান, রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে মালামাল রাখার দায়ে  বটতলী মোটর ষ্টেশনের ১৪ দোকানকে ১৯ হাজার  টাকা জরিমানা করা হয়।

এছাড়া এসব ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অংশ থেকে অবৈধ মালামাল উচ্ছেদ করে যানবাহন ও জনসাধারণের চলাচলের পথ সুগম করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *